সারা দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আনোয়ারা উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার সময় উপজেলার রায়পুর ওয়াহেদ আলী চৌধুরী বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আমিন শরীফের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা জামাল উদ্দীন টিপু, মোহাম্মদ জালাল উদ্দীন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ ইউনিয়নের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে আমিন শরীফ বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সন্ত্রাসও নৈরাজ্য সৃষ্টি করছে। জনগণের জানমালের ক্ষতি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে। দেশের মানুষের নিরাপত্তায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব। আনোয়ারার অভিভাবক আমাদের নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ওনার আনোয়ারায় কোন সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে তার জন্য আমরা জনগনকে সাথে নিয়ে মাঠে থাকব।

অপরদিকে এর আগে বেলা ১১টায় চাতরী চৌমহনী বাজার এলাকায় ৮নং চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন আহমেদ চৌধুরী।
আওয়ামীলীগ নেতা শওকত ওসমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন চৌধুরী, বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সেলিম, আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আলী আব্বাস।
