মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক

লোহাগাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

নিহত মফিজ মোল্লা ভোলার চরফ্যাশন এলাকার চরআফজাল গ্রামের ২নং ওয়ার্ডের হযরত আলী মোল্লার ছেলে। আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি মিঠার দোকান এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।আহতদের মধ্যে ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী শাহ আলী পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্টো ব ১৪-৬৮১৬) সঙ্গে চট্টগ্রাম অভিমুখী প্যারাগন ট্রান্সপোর্টের ট্রাকের (চট্ট মেট্রো ট ১১-৯১১০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালকের সহকারী মফিজ মোল্লা ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। গাড়ি ও মরদেহ আমাদের হেফাজতে রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...