মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

এইচএসসিতে কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের ঈর্ষণীয় সাফল্য

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই এর পরীক্ষার্থীরা।

সর্বমোট ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ তো রয়েছে, সেইসাথে ৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

প্রকাশিত এইচএসসির ফলাফলে বিজ্ঞান বিভাগে ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ জিপিএ-৫ পেয়ে বিজ্ঞান বিভাগের ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে প্রথম স্থান অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ৪৬ জন ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীর মধ্যে ৮ জন এবং মানবিক বিভাগের ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন জিপিএ-৫ অর্জন করেছে।

এছাড়া ফলাফল বিবেচনায় প্রতিবারের মতো এবারও প্রতিষ্ঠানটি তিন পার্বত্য জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম এ ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, মাত্র ৩৮ জন জিপিএ-৫ নিয়ে যাত্রা শুরু করা নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই এখন ৯৫ তে পৌঁছেছে। আগামীতে এ সংখ্যাকে আমরা আরো উপরে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছি।

কাপ্তাই বিএন স্কুল এন্ড  কলেজ এর অধ্যক্ষ কমান্ডার মাহবুব আহমদ শাহজালাল বলেন, শিক্ষার্থীদের এ ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। এ কৃতিত্বে আমি বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই এর গভর্নিং বডির চেয়ারম্যান, সকল শিক্ষার্থী, অভিভাবক ও সর্বোপরি শিক্ষকদের অভিনন্দন জানাচ্ছি। আমরা আগামীতেও এই ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবো।

বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জমের অধিনায়ক ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী মাননীয় নৌবাহিনী প্রধান এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের সার্বিক দিকনির্দেশনার পাশাপাশি সকল শিক্ষক ও শিক্ষার্থীর অক্লান্ত পরিশ্রম এবং সর্বোপরি অভিভাবকদের সর্বাত্মক প্রচেষ্টার ফলে এমন ঈর্ষণীয় ফলাফল অর্জিত হওয়ায় সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...