শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মোছলেম উদ্দীনের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৮ আসনের এমপি ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন আহমদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শোক বার্তায় শিক্ষা উপমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীন আহমদ আমার বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসের সাথে মুক্তিযুদ্ধের প্রারম্ভে গ্রেফতার হয়ে কারাগারে নিদারুণ নির্যাতন সহ্য করেছেন।

সেখান থেকে পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরে বঙ্গবন্ধুর নির্দেশে যুবকদের সংগঠিত করতে শেখ ফজলুল হক মনির নির্দেশে যুবলীগের প্রতিষ্ঠাকালীন সংগঠক ছিলেন।

তিনি কিছুদিন আগেও এক আলাপে আমাকে বলছিলেন- স্বাধীনতা পরবর্তী রাজনীতির ইতিহাসে চট্টগ্রামের অনেক বিষয় বাদ পড়েছে, সেগুলো তিনি লিখে যেতে চেয়েছিলেন।

‘সুদীর্ঘ রাজনৈতিক জীবনে মোছলেম চাচা, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী, সুলতান-উল কবির চৌধুরী, আতাউর রহমান কায়সার সহ দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃবৃন্দের সাথে মাঠে, ময়দানে, রাজপথে, আওয়ামী লীগকে সংগঠিত করতে সংগ্রামী ভূমিকা রেখেছেন।

কিছুদিন আগেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামে জনসভায় এলে তিনি দিনরাত জনসভা সফল করতে নিজের চিকিৎসা, বিশ্রামের কথা বাদ দিয়ে রাজনৈতিক কার্যক্রমে ব্যাপকভাবে সক্রিয় ছিলেন। এতে তিনি বেশ ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল সম্মেলনে অসুস্থ শরীর নিয়েও উপস্থিত ছিলেন’।

‘মোছলেম উদ্দীনের ইন্তেকালে জাতি একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধাকে হারালো। এই ক্ষতি অপূরণীয়।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করি ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই’ বলেন শিক্ষা উপমন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে...

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপের ধাক্কায় শিক্ষার্থী নিহত, বাবা আহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিষ বণিক আহত হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর)...

সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: ব্যারিস্টার মীর হেলাল

সব জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রামকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য...

খাগড়াছড়ি জেলায় নারী হকি প্রশিক্ষণের শুভ উদ্বোধন

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ব্র‍্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়েছে।আজ বৃহষ্পতিবার জেলার খেলোয়াড়দের...

আগস্টে চকরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২৯, উদ্ধার ইয়াবা-অস্ত্র

অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগস্ট...