মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে বইমেলা শুরু ৮ ফেব্রুয়ারি, উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজনে বুধবার (৮ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে ২১ দিনব্যাপী অমর একুশে বইমেলা।  

চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেশিয়াম মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।

এবারের বইমেলায় ১৫০টি স্টল থাকবে।এর মধ্যে সিঙ্গেল, ডাবল মিলিয়ে ঢাকার প্রকাশনা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৬৬টি স্টল। বাকিগুলো চট্টগ্রামের প্রকাশনা সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের।থাকবে চট্টগ্রাম প্রেস ক্লাব, ব্রেইল বই, অটিজমের বই, রেড ক্রিসেন্টসহ বিশেষায়িত কিছু স্টল।

চসিকের আয়োজিত এ মেলায় সহযোগিতা করছে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, নাগরিক সমাজ, বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন।

বইমেলার আহ্বায়ক ও চসিকের শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, এবার বইমেলার জন্য প্রায় ৪৪ লাখ টাকা বাজেট রাখা হয়েছে । অতীতের অভিজ্ঞতার আলোকে ইতিহাস, ঐতিহ্য, দ্রোহ ও বিপ্লবের তীর্থভূমি চট্টগ্রামের সর্বসাধারণের আকাঙ্ক্ষা পূরণে সমৃদ্ধ বইমেলা আয়োজন করা হচ্ছে। আমাদের এবারের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

বুধবার বিকেল তিনটায় বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সভাপতিত্ব করবেন মেয়র রেজাউল করিম চৌধুরী।

তিনি জানান, সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিজেকেএস জিমনেশিয়াম প্রাঙ্গণের মেলা কার্যালয়ে বইমেলা কমিটির উপদেষ্টা ও কর্মকর্তাদের মতবিনিময় সভা এবং একই স্থানে বিকাল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা, ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে। প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

মেলার বিভিন্ন দিন মুক্তিযুদ্ধ, রবীন্দ্র, নজরুল, লোক, মরমি, বসন্ত, তারুণ্য, চাটগাঁ, নৃগোষ্ঠী, শিশু, যুব, নারী, কবিতা, ছড়া, আবৃত্তি উৎসব, লেখক, পেশাজীবী সমাবেশ, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, কুইজ, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা, গুণীজন সংবর্ধনা, সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...