শনিবার, ৮ আগস্ট ২০২৬

জয়ের বিষয়ে আশাবাদী হিরো আলম

নিজস্ব প্রতিবেদক

বগুড়া-৬ (সদর) আসন নিয়ে সংশয় থাকলে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম।

তিনি বলেন, সুষ্ঠু ভোট হলে ১০০ পারসেন্ট জিতবো।

আজ বুধবার সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আলম বলেন, ‘মাঝ পথে পালিয়ে যায় যখন এজেন্টদের বের করে দেওয়া হয়। জোর করে সিল দিচ্ছে, তখন ভোটে থাকার চেয়ে না থাকা ভালো। এখন পর্যন্ত এ রকম ঘটনা ঘটেনি। এজেন্টদের বের করে দেওয়া হয়, জোর করে সিল মারা—আমার আসনে এ রকম ঘটনা শুনিনি। যদি শুনি আমার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে তখন চিন্তা করবো ভোটে থাকব কি থাকব না। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো আছে।’

‘আজ ভালো পরিবেশে ভোট হবে। যদি ভালো পরিবেশে ভোট হয়, ১০০ পারসেন্ট বলতে পারি আমি জিতবো,’ বলেন তিনি।

স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি ঘটে এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া না হয় তাহলে আমরা অতীতের মতো পরিবেশ দেখতে পাব। অভিযোগ করলে যদি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া না হয় তাহলে বুঝতে পারবো ভোট সুষ্ঠু হচ্ছে না।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুটি আসনের বিষয়ে এই মুহূর্তে বলতে পারব না, কারণ বগুড়া সদরে যেহেতু গ্যাঞ্জাম শুরু হয়েছে, বগুড়া সদর থেকে পাস করবো কি না আমি জানি না। তবে কাহালু-নন্দীগ্রামের পরিবেশ এখনো ভালো। ওখান থেকে ফোন পাচ্ছি, ভোটাররা ভোট দিচ্ছে, খুবই ভালো পরিবেশ আছে। সুষ্ঠু নির্বাচন আমরা দেখছি। এ রকম পরিবেশ যদি থাকে ১০০ পারসেন্ট বলতে পারি, আমি জয়ী হবো আজ।’

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...