শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

ইসির ৬৯ কর্মকর্তা-কর্মচারিকে বরখাস্তসহ বিভিন্ন ধরনের শাস্তি

নিজস্ব প্রতিবেদক

নানান অনিয়মে জড়িত থাকার অপরাধে নিজস্ব ৬৯ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে বরখাস্তসহ বিভিন্ন ধরনের শাস্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩১ জানুয়ারি) এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ইসি সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে রুজুকৃত বিভাগীয় মামলা সংক্রান্ত তথ্যের বিবরণী থেকে জানা যায়- শাস্তি পাওয়া ৬৯ জন কর্মকর্তা-কর্মচারির মধ্যে প্রথম শ্রেণির ২৫ জন, দ্বিতীয় শ্রেণির তিনজন, তৃতীয় শ্রেণির ২৫ জন, চতুর্থ শ্রেণির ১৬ জন রয়েছে।

প্রথম শ্রেণির ২৫ জনের কে কেমব শাস্তি পেলো- পলায়ন থাকায় কুমিল্লার লালবাগ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত; অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত এবং আর্থিক অনিয়মের কারণে বার্ষিক বেতন বৃদ্ধি পরবর্তী এক বছরের জন্য বন্ধ করা হয়েছে; ফেসবুক মেসেঞ্জারর মাধ্যমে ভিডিও নিয়ে তা ইন্টারনেটে আপলোড করায় ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুলকে ‘তিরস্কার’ দণ্ডাদেশ দেওয়া হয়েছে;

পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০১৮ অনুসরণ না করে ল্যাপটপ কেনায় এনআইডি অনুবিভাগের (মানব সম্পদ গবেষণা ও উন্নয়ন) উপপরিচালক মো. মোশারফ হোসেনকে বার্ষিক বেতন বৃদ্ধি পরবর্তী দুই বছরের জন্য স্থগিত; বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত; অবৈধ আর্থিক লেনদেনের বিনিময়ে ভুয়া ও জাল মঞ্জুরি আদেশ তৈরির মাধ্যমে শৈলেন্দ্রনাথ মন্ডরকে ১ম, ২য় ও ৩য় টাইম স্কেল দেওয়ায় মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বার্ষিক বেতন বৃদ্ধি তিন বছরের জন্য স্থায়ীভাবে স্থগিত;

রেজিস্ট্রেশন অফিসার হিসেবে রেজিস্ট্রেশন ফরম ও অনলাইন জন্মসনদ এবং অন্যান্য দলিলাদি যথাযথভাবে যাচাই বাছাই না করে সার্ভারে ডাটা আপলোড করায় ঢাকার সবুজবাগ থানার নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সালামকে বার্ষিক বেতন বৃদ্ধি পরবর্তী দুই বছরের জন্য স্থগিত; জাতীয় পরিচয়পত্রের ভোটার ফরম, ভোটার ফরম-২ এর সাথে সংযুক্তি দলিলাদি যাচাই বাছাই ব্যততি ৭৯ বছর বয়স্ক একজন নারীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সংক্রান্ত জালিয়াতির সাথে জড়িত থাকায় ইসির উপসচিব মো. নওয়াবুল ইসলামের বেতন আগামী দুই বছরের জন্য বেতন গ্রেডের নিম্নরত ধাপে অবনমিতকরণ করা হয়েছে;

এনআইডি সংশোধনের ক্ষেত্রে মকছুদা খাতুন এবং আব্দুল ওয়াদুদ এই দুইজন ব্যক্তির ফরম-২ যথাযথভাবে পূরণ না থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন অফিসার হিসেবে রেজিস্ট্রেশন সংক্রান্ত দায়িত্বহীনতার পরিচয় দেওয়ায় ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে তিরস্কার দন্ডাদেশ; এনআইডি সংশোধনের ক্ষেত্রে তিনজনকে ভোটার তালিকায় বেআইনীভাবে অন্তর্ভূক্তকরণ এবং ৫টি এনআইডির সার্ভার কপিতে বেআইনীভাবে স্বাক্ষর দেওয়ায় কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ছামিউল আলমের বেতন আগামী তিন বছরের জন্র অবনমিতকরণ করা হয়েছে; জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সময় দলিলাদি যাচাই বাছাই ছাড়াই দুই জন ব্যক্তিকে ভোটার তালিকায় বেআইনীভাবে অন্তর্ভুক্ত করায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় মাগুরা সদর উপজেলা নির্বাচন অফিসার অমিত কুমার দাশকে সকর্ত করা হয়েছে;

ভোটার তথ্য আপলোডের ব্যাপারে শিথিলতা প্রদর্শন এবং তাঁকে সতর্ক করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা করায় ঢাকার উত্তরা থানা নির্বাচন অফিসার ফাওজুল কবীর খানকে সতর্ক করা হয়েছে; ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনকালে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনে অনিয়ম ও দুর্নীতির কারণে ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাচন অফিসার মো. আবু তালেবকে সতর্ক করা হয়েছে; চান্দলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ ভোটের ব্যবধানে বিজয়ী প্রার্থীর সাথে ঘুষ দাবীর অডিও এর গোপন সংবাদ ফাঁস করায় চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. বুলবুল আহম্মদের বার্ষিক বেতন বৃদ্ধি আগামী তিন বছরের জন্য ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের জন্য স্থগিত করা হয়েছে।

পরবর্তীতে তিনি কখনও এ অর্থের বকেয়া পাপা হবেন না; আইডিয়া প্রকল্পের জনবল নিয়োগের বিষয়ে ০৫টি প্যাকেজে কাজ পাইয়ে দেবার আশ্বাস ও অবৈধ অর্থ লেনদেন করায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের লাইব্রেরিয়ান মো. নাসিমুল হককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে; রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে একজন প্রার্থীর নিকট হতে অবৈধ সুবিধা প্রদানের বিনিময়ে টাকা চাওয়া সম্পর্কিত কথোপকথনের একটি অডিও প্রকাশের কারণে কুড়িগ্রামের জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হান্নানকে সতর্ক করা হয়েছে;

এনআইডি সেবায় অনিয়ম ও অফিসের কাজে অসহযোগিতা ও অকথ্য ভাষা আক্রমণমূলক আচরণের জন্য মাগুরা জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের বেতন বৃদ্ধি দুই বছরের জন্য স্থগিত; কাটা ছেড়া ‘ড’ ফরম পরীক্ষা নিরীক্ষা না করে নির্বাচন কমিশনে পাঠিয়ে দায়িত্বহীনতার পরিচয় দেওয়ায় নড়াইল জেলার কালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমারকে সতর্ক করা হয়েছে; সেবা প্রার্থীর নিকট হতে অবৈধ অর্থ গ্রহণের ভিডিও ফেসবুকে প্রচারিত হওয়ায় বান্দরবানের লামা উপজেলা নির্বাচন অফিসার মো. শফিকুল ইসলামের বেতন গ্রেড স্থায়ীভাবে অবনমিত করা হয়েছে; ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল যাচাই বাছাই ছাড়াই প্রত্যয়ন প্রদান ও গেজেট প্রকাশের কারনে কুষ্টিয়া দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম আজমকে সতর্ক করা হয়েছে; ল্যাপটপ চুরি হওয়ায় মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসানকে সতর্ক করা হয়েছে; এবং বদলীর আবেদনে একজন মন্ত্রীর স্বাক্ষর জাল করে সুপারিশ করায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদারকে তিরস্কার দন্ডাদেশ দেওয়া হয়েছে।

এছাড়া নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার সঙ্গে মারাত্মক অসাদচরণ করার দোষে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা আলিমুল রাজী এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত; চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাত করায় ব্যক্তিগত কর্মকর্তা মো. কামরুল ইসলামের বেতন নিম্নতর গ্রেডে অবনমিত ও সাত বছরের জন্য পদোন্নতি স্থগিত; অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান বেতন নিম্নতর গ্রেডে অবনমিতকরণের শাস্তি পেয়েছেন।

এদিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে অনেকের বেতন বৃদ্ধি বিভিন্ন মেয়াদে স্থগিত এবং অনেকের বেতন নিম্ন বেতন গ্রেডে অবনমিত করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার দুপুরে...