বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

মানুষের ভাগ্য উন্নয়নে রাত-দিন কাজ করছেন প্রধানমন্ত্রী: শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত-দিন কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ শনিবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম নগরের চকবাজার ও বাকলিয়া ওয়ার্ডের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যেকোনো দুর্যোগে যেন আমরা সবার আগে গিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াই।

তার সেই নির্দেশনা মেনে আজ আওয়ামী লীগের নেতাকর্মীরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন।

প্রধানমন্ত্রী প্রতি মাসে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, প্রাথমিক বিদ্যালয়ের মায়েদের হাতে টাকা তুলে দিচ্ছেন।

তিনি দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে রাত-দিন কাজ করে যাচ্ছেন। কিন্তু বিএনপি এর ঠিক উল্টো নীতিতে চলে। তাদের নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমান গরিবের টাকা মেরে খায়।

বিএনপির সমালোচনা করে শিক্ষা উপমন্ত্রী বলেন, কয়েক দিন আগে আমরা দেখতে পেলাম বিএনপি চট্টগ্রামের তাদের দলীয় কার্যালয়ে সমাবেশ করতে চাইল। পুলিশ তাদের অনুমতিও দিল।

তারপরও বিনা উসকানিতে নিরস্ত্র ট্রাফিক পুলিশের ওপরে তারা হামলা করে রক্তাক্ত করল। বিএনপি সুযোগ পেলেই তাদের পুরনো রূপে ফিরে যায়। তারা এ সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড করে ক্ষমতায় যেতে চায়। তাই বিএনপি সম্পর্কে সতর্ক থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর নুর মোস্তফা টিনু, আব্দুর ছালাম মাসুম, শহীদুল আলম ও রুমকি সেনগুপ্ত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত ৯টার দিকে উত্তর...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর)...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে...