সোমবার, ৩ আগস্ট ২০২৬

চন্দনাইশে মাদরাসার নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

চন্দনাইশ উপজেলার হাশিমপুর মকবুলিয়া কামিল (এম.এ) মাদরাসায় অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়,এই পদের জন্য মোট ১১ জন পরীক্ষার্থীর মধ্যে লিখিত পরীক্ষায় ৪ জন উত্তীর্ণ হই। তাদের মধ্যে ৩ জনকে মৌখিক পরীক্ষায় কোনো প্রশ্ন না করে ২,৪,৫ নম্বর দিয়ে অন্যজনকে ৭ নম্বর দিয়ে এবং ব্যবহারিক পরীক্ষায় ফলাফল বিবরণী কাঁটা-ছেঁড়া করে টাকার বিনিময়ে একজনকে নির্বাচিত করেন। এতে ধারণা করা হচ্ছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অনিয়ম ও দুর্নীতি করে এই নিয়োগ দেওয়ার হয়েছে।পরীক্ষায় অংশগ্রহণকৃত উপজেলাধীন উত্তর হাশিমপুর (ভাই খলিফা পাড়া) র নুর আহমদের মেয়ে শাহীদা আকতার নিয়োগ পরীক্ষায় দুর্নীতি প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়,এ রকম একটি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী,প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আতঙ্কের মধ্যে আছেন।

এ ব্যাপারে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা জানান,তিনি এবং অধ্যক্ষ নিয়োগ বোর্ডের সদস্য মাত্র। নিয়োগ পরীক্ষা নিয়মতান্ত্রিকভাবে হয়েছে। আর্থিক লেনদেন,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। অভিযোগকারী আরবি টাইপ ভালো না করায় সে নির্বাচিত হতে পারে নাই।

এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মাও. নুরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি বিধি মোতাবেক স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখানে অনিয়মের কোন সুযোগ ছিলনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আকতার জানান,অভিযোগের বিষয়টি নিশ্চিত করে,তা খোঁজ নিয়ে খতিয়ে দেখা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...