বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালী উপজেলা পরিষদের উপ নির্বাচন ১৬ মার্চ

জয়নাল, বোয়ালখালী

বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যানের শুন্য পদে উপ নির্বাচন আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে।

আজ (২৩ জানুয়ারি) সোমবার নিবার্চন কমিশন এ সময়সূচি ঘোষণা করেছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ও ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে পত্রে জানা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলায় ২ লাখ ১৬ হাজার ৮১৭ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৯২ ও ১ লাখ ১ হাজার ৭২৫ মহিলা ভোটার রয়েছেন।

প্রসঙ্গত বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম গত বছরের ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

গত ৪ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা দিয়ে উপনির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

মরহুম নুরুল আলম ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

আরও পড়ুন

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরশাদ উল্লাহ (৩৭) নামে সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহতদের...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...