সোমবার, ৩ আগস্ট ২০২৬

কক্সবাজারের পিএমখালী খালে বাঁধ দিয়ে অবৈধ মৎস্য ঘের, ব্যাহত হচ্ছে কৃষিকাজ

কক্সবাজার ব্যুরো

পরিবেশ প্রতিবেশের ক্ষতিসাধন করে চলমান খালের উপর বাঁধ নির্মাণ করায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। উম্মুক্ত খালে মৎস্য আহরণকারী পাঁচশতাধিক মৎস্যজীবি পড়েছেন মহা বিপাকে।

কক্সবাজারের রক্ত প্রণালী হিসাবে খ্যাত বাঁকখালী নদীর ঐতিহ্যবাহী শাখানদী বা পাতলী মাছুয়াখালী খালের উপর বাঁধ নির্মাণ করে অবৈধ মৎস্যঘের করেছেন প্রভাবশালী মহল।ফলে পরিবেশ প্রতিবেশের উপর পড়েছে মারাত্মক প্রভাব।

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর পাতলী মাছুয়াখালী খালের উপর বাঁধ দেয়ায় শতশত একর সরকারী খাসজমি ও অবৈধ দখলে নিয়েছে প্রভাবশালী চক্র।এ খালের বাঁধ কেটে দিয়ে সর্বসাধারণের ব্যবহার উপযোগী করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।

অভিযোগ দায়েরকারী কৃষক নুরুল কবির জানান,দু’শ বছরের পুরনো খালের উপর বাঁধ দেয়ায় ওই খালের পানি দিয়ে সেচ করতে পারছেনা শতশত কৃষক।কৃষক মোহাম্মদ হাসান জানান,শুধু আজকের দিনে না আমাদের পূর্ব পুরুষেরা বংশানুক্রমিক ভাবে ওই খালের পানি দিয়ে শুষ্ক মৌসুমে চাষাবাদ করে ফসল উৎপাদন করে এসেছেন।এই খাল ভরাট হয়ে যাওয়ায় চাষাবাদ ও মৎস্যজীবিদের সুবিধার্থে ২০১৬-১৭ অর্থ বছরে এই খাল বিএডিসি কতৃপক্ষ খনন করেছিলেন। এর আগে ও এ খাল একাধিকবার খনন করা হয়।চলতি মৌসুমে খালে বাঁধ দিয়ে মৎস্যঘের করায় পিএমখালীসহ পার্শ্ববর্তী একহাজার থেকে ১২ শ’ একর জমির চাষাবাদ হচ্ছেনা।তাই এই খাল জনস্বার্থে দ্রুত খুলে দেয়া উচিত বলে মনে করেন তিনি।

স্থানীয় জেলে মোজাম্মেল হক বজল কবির ও নুরুল আবছার বলেন, আমাদের বাপদাদারা এই খাল থেকে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে আসছেন।আমাদের প্রায় পাঁচ শ’ জেলে পরিবারের সংসার চলে এই খালের মাছ শিকার করে।কিন্তু স্থানীয় প্রভাবশালী রফিক, শফি ও জালালের নেতৃত্বে খালের দেয়া হয়েছে বাঁধ। ফলে এ খালে মাছ শিকার ও চাষাবাদ হচ্ছে ব্যাহত।

স্থানীয়রা জানিয়েছেন, বিএডিসির কতিপয় দূর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজসে খালের উপর বাঁধ দেয়ার সাহস পেয়েছে প্রভাবশালীচক্র।

এ বিষয়ে বিএডিসির কর্মকর্তা সওকত হোসেন এ প্রতিবেদককে জানিয়েছেন, বর্ষাকালে ভেঙে দেয়া হবে।এখন কেন দিচ্ছেন না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা ইউএনওর কাছে যান।তিনিই ব্যবস্থা নেবেন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার রবিবার এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি অত্যান্ত জনগুরুত্বপূর্ণ বিধায় অগ্রাধিকার ভিক্তিতে বিবেচনায় রাখা হয়েছে। প্রভাবশালী যতবড় শক্তিশালী হোক সরকারী সম্পত্তি রক্ষা করতে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। উল্লেখ্য পিএমখালী ঝিলংজা,ভারুয়াখালী ও চাকমারকূল ইউনিয়নের শতশত একর জমির চাষাবাদ হতো এই খালের মিঠাপানি দিয়ে। এই খালের দুই কিলোমিটার উপর দিয়ে বাঁধ দেয়ায় অনাবাদী পড়ে আছে কৃষিজমি ও শীতকালীন সবজি ক্ষেত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...