মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারতে এলেন তুরস্কের রাষ্ট্রদুত ড. মোস্তফা উসমান তুরান।
২২ জানুয়ারি রবিবার বিকালে আকস্মিক সফরে এসে মাইজভাণ্ডার দরবার শরিফ আসেন তিনি। মাইজভাণ্ডারী গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী তাঁকে স্বাগত জানান। মাজার জিয়ারতের মধ্যে দিয়ে তিনি আউলিয়া দরবারগুলো ঘুরে দেখেন।
পরে রহমান মঞ্জিলে স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন রাষ্ট্রদুত।
এ সময় উপস্থিত ছিলেন তুরস্কের অনারারী কনসাল এবং এ কে খান গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন কাশেম খান,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী প্রমুখ।
