কক্সবাজারের রামুতে (ত্রিশ) পিস কার্তুজ সহ জুবায়ের প্রকাশ শাহীন (২২) নামে এক রোহিঙ্গা যবককে গ্রেফতার করেছে র্যাব।
সে টেকনাফ নয়াপাড়া মোছনী ক্যাম্পের বাসিন্দা মোঃশফি প্রকাশ নাছিরের ছেলে।
শনিবার (২১জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী।
গত শুক্রবার (২০ জানুয়ারি) একজন মাদকদ্রব্য নিয়ে বাসে করে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়ক হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছে । এমন সংবাদেরন ভিক্তিতে তাৎক্ষণিক র্যাবের আভিযানিক দল এই সময় রামুর হাসপাতাল রোড়ে মেসার্স প্রান্তিক ফিলিং স্টেশনের রাস্তার সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশির এক পর্যায়ে একটি পূরবী বাস চেকপোস্টের সামনে আসলে র্যাবের সদস্যরা বাসটি থামিয়ে তল্লাশী করে অবৈধ গোলাবারুদ সর্বমোট (ত্রিশ)রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায়, উদ্ধারকৃত কার্তুজ সে অন্যথায় বিক্রি করার উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল। এবং র্যাবের কাছে ধৃত হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত কার্তুজসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্তা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়।তার বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।
