সোমবার, ৩ আগস্ট ২০২৬

বান্দরবানে ভুয়া ডাক্তার গ্রেফতার

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে ভুয়া ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন সাধারণ মানুষের সাথে প্রতারণার দায়ে মোহাম্মদ ইব্রাহিম আলী(৩৫) নামে একজন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।

১৮ই জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় বাদী ঙান ওয়াই ম্রো বাদী হয়ে বান্দরবান সদর থানায় অভিযোগ  করলে পুলিশ মধ্যমপাড়া এলাকা হতে মোঃ ইব্রাহীম আলী কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আশে।

এজাহার সূত্রে জানা যায় ৮ই জানুয়ারি রুমা উপজেলার ৪ নং গ্যালেংগা ইউপির ৯ নং ওয়ার্ড,কলায় পাড়ার বাসিন্দা ঙান ওয়াই ম্রো এর বাড়িতে আগুন পোহানোর সময় তার ছোট ভাইয়ের স্ত্রী পাওরি ম্রো এর পরনের থামিতে আগুন লেগে যায়।এতে তার দুই পা ও কোমর পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে গুরুতর ভাবে আহত হয়।পরবর্তী দুইদিন নিজ বাড়িতে রেখে চিকিৎসার কোনো উন্নতি না হলে স্থানীয় প্রতিবেশী নানোয়াই ম্রো এর নিকট থেকে মোবাইল নাম্বার সংগ্রহ করে ডাক্তার পরিচয় দেয়া মোঃ ইব্রাহিম আলীর সাথে যোগাযোগ করে।

পরবর্তীতে ১০ ই জানুয়ারি বান্দরবান পৌরসভার ৫ নং ওয়ার্ড, মধ্যমপাড়া তার চেম্বারে নিয়ে আশে।ভুয়া চিকিৎসকের সাথে ৭০ হাজার টাকা মৌখিক চুক্তি শেষে ভিকটিম পাওরি ম্রো এর স্বামী মেনরোং ম্রো প্রাথমিকভাবে ৪৫ হাজার টাকা প্রদান করে।সাতদিনে চিকিৎসা প্রদানের পরেও অবস্থার অবনতি হওয়ায় সন্দেহ হলে এলাকার স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসক ভুয়া ডিগ্রিধারী বলে চিহ্নিত হয়।গ্রেফতারকৃত মোঃ ইব্রাহীম আলী(৩৫),কক্সবাজার জেলার ঈদগাঁও এর মোঃ আলীর পুত্র।

বর্তমানে ভিকটিম পাওরি ম্রো কে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বান্দরবান সদর হাসপাতাল এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, ভিকটিমের আত্মীয়ের দেয়া তথ্যের ভিত্তিতে  ডাক্তার পরিচয় দেয়া ভুয়া চিকিৎসক মোঃ ইব্রাহীম আলীকে গ্রেফতার করা হয়েছে।প্রাথমিক পাওয়া তথ্যমতে সে দীর্ঘ দিন ডাক্তার পরিচয়ে সাধারণ মানুষকে চিকিৎসা প্রদান করে আসছে।চিকিৎসা প্রদানের জন্য নূন্যতম যোগ্যতা বা কোন সার্টিফিকেট,ডিগ্রী না থাকার পরেও সে সাধারণ মানুষের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছেন।তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু সহ ডেন্টাল কাউন্সিল আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...