পেকুয়ায় অভিযান চালিয়ে চোলাই মদসহ মো. সেলিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার শিলখালী ইউপির সালাউদ্দিন ব্রিজ থেকে তাকে আটক করে ।
আটক মো. সেলিম টইটং ইউনিয়নের ধনিয়া কাটা এলাকার মৃত ফজল করিমের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, অভিনব কায়দায় মদগুলি পাচার করছিল। শিলখালী ইউপির সালাউদ্দিন ব্রিজে পুলিশের চেকপোস্ট চলাকালীন সময়ে পুলিশ একটি ইঞ্জিন চালিত অটোরিকসা (সিএনজি) থেকে সন্দেহভাজন একজনকে আটক করে।
তিনি আরও বলেন, এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে ড্রাইভারের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫টি বোতলে ১০ লিটার চোলাইমদ উদ্ধার করে। পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করেছে।
