বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রাঙ্গামাটিতে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি

রাঙ্গামাটি শহরে সিএনজি চালিত অটোরিক্সা নিবন্ধনে অনিয়ম ও বাড়তি অর্থ আদায়ের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাঙ্গামাটি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে হঠাৎ দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

দুদকের অভিযান সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি জেলা শহরে সিএনজি চালিত অটোরিক্সার নতুন নিবন্ধন প্রক্রিয়ায় অনিয়ম ও বাড়তি অর্থ নেওয়ার অভিযোগে অভিযানে নামে দুদক।

অভিযানে দুদক সদস্যরা লুঙ্গি পরে সাধারণ মানুষের মতো সেবা প্রার্থী হিসেবে সেবা গ্রহণের জন্য কার্যালয়ে আসে। পরে দুদকের অন্য সদস্যরা এসে অভিযান পরিচালনা করে।

অভিযানের নেতৃত্বে ছিলেন দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও সহকারী পরিচালক আকিব রায়হান।

কর্মকর্তারা জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তারা অভিযানে এসেছেন। অভিযানে বিভিন্ন নথি ও সামগ্রিক বিষয়ে খোঁজ নিয়ে তারা বেশকিছু অনিয়মের ক্লু পেয়েছেন বলে জানান। তবে অফিসিয়ালি কোনো মন্তব্য করেননি দুই সহকারী পরিচালক।

উল্লেখ্য, আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটিতে অভ্যন্তরীণ যোগাযোগের একমাত্র মাধ্যম সিএনজিচালিত অটোরিক্সা।

একমাত্র বাহনের কারণে অটোরিক্সাই রাঙ্গামাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ যানবাহন। তবে সাম্প্রতিক সময়ে শহরে অটোরিক্সা পরিমাণ বাড়ার নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নিবন্ধনের নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ রয়েছে চালকদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আগামী ১ মে শুক্রবার, রাত ৯টা ২৫ মিনিটে...