শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের খুলশী থানার মাদকের মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (১৬ জানুয়ারি) ৫ম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়ার খুটাখালী ইউনিয়নের পশ্চিম পাড়ার আবদুচ সাত্তারের ছেলে সৈয়দ হোছন বাদশা (৪১) ও একই থানার ডুলাহাজারা ইউনিয়নের কোনাপাড়ার নুর মোহাম্মদের ছেলে মো. আবু তাহের (৩৭)। এছাড়া মামলায় খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, বান্দরবন জেলার লামার ফাসিয়াখালী এলাকার নুরুল ইসলামের ছেলে নুরুল আমিন প্রকাশ সাইফুল (৪১)।

মামলার নথি থেকে জানা যায়, নগরের খুলশী থানার আমবাগান এলাকা থেকে ২০২০ সালের ২২ জানুয়ারি রাতে সৈয়দ হোছন বাদশা ও মো. আবু তাহেরকে আটক করে পুলিশ । এসময় তাদের শরীরে তল্লাশি করে ২৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তৎকালীন খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. আফতাব হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি ৩ আসামির বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়।

এই মামলায় আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি সৈয়দ হোছন বাদশা ও মো. আবু তাহেরকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আসামিরা এসময় আদালতে উপস্থিত ছিলেন।

এছাড়া নুরুল আমিন প্রকাশ সাইফুল নামে এক আসামির বিরুদ্ধে অনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার আহত কিশোর বিল্লাল হোসেন (২৬) চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর মারা গেছেন।মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...