সোমবার, ৩ আগস্ট ২০২৬

ব্যক্তিগত উদ্যোগে ফটিকছড়ির দাঁতমারা কয়লা খালে কাঠের সেতু নির্মাণ

দুই উপজেলার সেতু বন্ধন!

দৌলত শওকত, ফটিকছড়ি

পাশাপাশি দুটি উপজেলা ফটিকছড়ি ও মীরসরাই। দুই উপজেলাকে বিভক্ত করে রেখেছে বড় একটি খাল। স্থানীয়দের কাছে এটি কয়লা খাল নামে পরিচিত। খালের এপারে ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন। ওপারে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ।

নৌকাই হলো দুই জনপদের অর্ধলক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। পারাপারে শুষ্ক মৌসুমে যেন তেন হলেও বর্ষায় কষ্টের সীমা থাকেনা বাসিন্দাদের। বিশেষ করে চরম দূর্ভোগ পোহাতে হয় স্কুল কলেজ মাদ্রাসাগামী শিক্ষার্থীদের।

এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী স্থানীয় কয়লা খালের জিলতলী এলাকায় একটি সেতু নির্মানের। এ জন্য স্থানীয়রা বিগত দুই দশক ধরে সরকারী -বেসরকারী বিভিন্ন দপ্তরে ধর্ণা দিলেও এতদিন আলোরমূখ দেখেনি।

সম্প্রতি ব্যাক্তিগত উদ্যেগে সেতু নির্মানে এগিয়ে এসেছেন দাঁতমারার বাসিন্দা, তরুণ শিল্পোদ্যোগতা মেহেদী হাসান বিপ্লব।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দাঁতমারা ইউনিয়নের জিলতলী বাজার সংলগ্ন এলাকায় ৬০ ফুট দীর্ঘ একটি সেতু তৈরী করা হয়েছে। কাঠ দিযে তৈরী এ সেতু দিয়ে মানুষজন ছাড়াও তিন চাকার বাহন অনায়াসে যাতায়াত করতে পারবে।

এদিকে,দীর্ঘদিন পর কয়লা খালের উপর সেতু নির্মিত হওয়ায় দুই অঞ্চলের মানুষের মধ্যে এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে। অনেকে সেতু নির্মাণকে দুই উপজেলার সেতু বন্ধন হিসেবে দেখছেন।

১৪ জানুয়ারী শনিবার বিকালে এলাতার গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে সেতুটির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন মেহেদী হাসান । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি।

এ বিষয়ে মেহেদী হাসানের মন্তব্য জানতে চাইলে বলেন , কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে জানতে পারি কয়লা খালে একটি সেতুর অভাবে এলাকার মানুষ কষ্ট পাচ্ছে। এরপর স্থানীয় কয়েক জনের সাথে কথা বলে সেতু নির্মানের উদ্যোগ গ্রহণ করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...