সোমবার, ৩ আগস্ট ২০২৬

ঈদগড়- ঈদগাঁও সড়কে ভোরে অপহরণঃ মুক্তিপণে রাতে ছাড়

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার

কক্সবাজারের ঈদগড়- ঈদগাঁও সড়কের ঈদগাঁওতে ডাকাতের কবলে পড়ে ২ জন।

রবিবার (১৫ জানুয়ারি ) ভোর ৬ টায় ইউনিয়নের হিমছড়ির পশ্চিম পাশে সাততারা ঘোনায়  এ ঘটনা ঘটে।

জানা যায়, পার্বত্য আলীকদম নোয়াপাড়া ইউনিয়নের মনিরুল ইসলাম (মনু)-র পুত্র শাহ জাহান (৫৫) ও মোটর সাইকেল ড্রাইভার কফিল উদ্দিন (২৭) ঈদগাঁও আসার পথে ডাকাতরা অস্ত্রের মুখে তাদের অপহরণ করে গভীর জঙ্গলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মুঠোফোনে আত্মীয়-স্বজনদের কাছে মুক্তি পন দাবী করলে মোটা অংকের টাকা মুক্তিপণ দিয়ে একই দিন রাত সাড়ে নয়টায় তারা ছাড়া পায়।

এদিকে আবারো অপহরণ তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এ সড়ক দিয়ে চলাচলরত সাধারন জনগণ ও ভুক্তভোগীরা শংকিত হয়ে পড়েছেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবির জানান, গতকাল ভোরে দুই ব্যক্তিকে অপহরণের বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করি। তিনি অপহরণের মূল রহস্য উদঘাটনে তৎপরতা চালাচ্ছেন বলে জানান।

টাকার বিনিময়ে মুক্তিপণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ব্যাপারটি অবগত নন বলে জানান। তবে অপহরণ এলাকার একটু পশ্চিম দিক হয়ে একই দিন রাতে অপহৃত ব্যক্তিরা বের হয়ে বাড়িতে চলে গিয়েছেন- এমন ইঙ্গিত পেয়েছেন বলে সংবাদ মাধ্যমকে বিষয়টি জানান। ঘটনার রহস্য উদঘাটনেও তিনি তৎপরতার চালাচ্ছেন বলে দাবি করেন।

উল্লেখ্য, এ সড়কে এক সময় বেপরোয়া ডাকাতি হতো। প্রশাসনের অভিযান ও কঠোর নজরদারির কারণে ইতিপূর্বে ডাকাতি- অপহরণ কিছুটা বন্ধ হয়। তবে মাঝে মধ্যে অপহরণকারিরা সুযোগ বুঝে অপহরণ ও ডাকাতিতে নেমে পড়ে। স্থানীয় জনগণ ও ভূক্তভোগীরা প্রশাসনের টহল জোরদার ও অপহরণ- ডাকাতি সাথে জড়িতদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের...