রবিবার, ২ আগস্ট ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে সরকারি প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সরকাররের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সেখানে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্প পরিদর্শনে যান তারা।

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দলটি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এর কনফারেন্স রুমে একটি মতবিনিময় সভায় অংশ নেয়। সে সময় প্রতিনিধি দলকে সার্বিক বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুর দ্দৌজা। উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি এবং আরআরআরসি অফিসের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

এপিবিএন’র ডিআইজি জামিল হাসান প্রতিনিধিদলকে বলেন, উখিয়া ও টেকনাফে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। এসব ক্যাম্পের মধ্যে ১৯টি পুলিশ ক্যাম্প আছে। প্রতিটি রোহিঙ্গা ক্যাম্পের জন্য ১টি করে পুলিশ ক্যাম্প করা দরকার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেনজীর আহমেদ, মো. হাবিবুর রহমান, পীর ফজলুর রহমান, শামসুল আলম দুদু ও নুর মোহাম্মদ। এছাড়াও এপিবিএন’র ডিআইজি মো. জামিল হাসান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ, অতিরিক্ত ডিআইজি আব্দুর রাজ্জাক, অতিরিক্ত ডিআইজি কর্নেল কামরুল হাসান ও বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ক্যাম্প ইনচার্জগণ।

পরে দুপুর দুইটার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...