শনিবার, ১ আগস্ট ২০২৬

আগুনে প্রাণ গেল এক পরিবারের পাঁচজনের

মোহাম্মদ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া

 রাঙ্গুনিয়ায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ওই পরিবারের আরও একজন। 

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মহাজন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ঘটনায় মৃত ব্যক্তিরা হলেন খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৬০), মা ললিতা বসাক (৫৭), স্ত্রী লাকি বসাক (৩৩), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে শায়ন্তী বসাক (৬)। আহত খোকন বসাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, তাঁর শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে গেছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিল্কি ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, “বৃহস্পতিবার দিনগত রাত ২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দরজা ভেঙে একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও আগুনে পুড়ে মারা গেছে ৫জন। এছাড়াও বাড়ির পাঁচটি কক্ষ থাকায় কে কোন কক্ষে শুয়ে ছিলেন, সেটা শনাক্ত করা কঠিন ছিল। ভোর রাত ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে”।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিল্কি জানান, “পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে”।

পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন জানান, “স্থানীয় সবজি ব্যবসায়ী খোকন বসাকের বাড়িতে রাত দেড়টার দিকে আগুন লাগে। রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হতে পারে তবে বাড়িতে একটিই দরজা ছিল। সেই দরজার মুখে রাখা একটি সিএনজি চালিত অটোরিকশায়ও আগুন লাগে। ধারণা করা হচ্ছে, অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে। যার কারণে কেউ ঘর থেকে বের হতে পারেননি। গভীর রাত হওয়ায় প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

আরও পড়ুন

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, পানি নিষ্কাশন ও সার্বিক নগর ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...