বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমনে যুবক আহত

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই – আসামবস্তী সড়কের বন্য হাতির আক্রমনে এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত যুবকের নাম আদর কুমার চাকমা (৩৫)।

রবিবার (৮ জানুয়ারি) বিকাল ৪টার দিকে  সদর   উপজেলার জীবতলি কামিলাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা আদর কুমার চাকমার ভাগিনা নিপন চাকমা এ প্রতিবদেককে জানান, কামিলাছড়িতে বসবাসরত আমার মামা আদর চাকমার বাড়িতে বন্যহাতির আক্রমন করেছে খবরটি পেয়ে আমরা দ্রুত ছুটে যায়। পরে ঘটনাস্থলে গেলে আমার মামা আদর চাকমা একাই হাতিদের তাড়াতে এগিয়ে যান। একপর্যায়ে বন্যহাতির কবলে পড়েন তিনি। আমরা দ্রুত তাকে বাঁচাকে সক্ষম হলেও বন্যহাতির আক্রমনে তার বাম হাতে ব্যাপক জখম হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।

এদিকে ঘটনার পর আহত আদর কুমার চাকমাকে কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজীব শর্মা এই প্রতিবেদকে জানান, বন্যহাতির আক্রমনে আদর কুমার চাকমার বাম হাতে ব্যাপক জখম হয়েছে। আমরা এক্সরে রিপোর্ট আসার পর বিস্তারিত বলতে পারবো। তবে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...