বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পুনরায় উৎপাদনের ধারায় ফিরেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিল

চিরন বিকাশ দেওয়ান , রাঙামাটি প্রতিনিধি

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিল যান্ত্রিক ক্রুটির কারণে দীর্ঘ দিন ধরে বন্ধ ছিল। অবশেষে কর্ণফুলী পেপার মিলের নিজস্ব প্রকৌশলী দ্বারা ক্রুটি সারানোর পর কারখানাটি উৎপাদনের ধারায় ফিরে এসেছে।

শুক্রবার (৬ জানুয়ারি) থেকে কাগজ উৎপাদন শুরু হয়েছে বলে কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন কুমার সরকার নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারখানার অটোমেটিক ভোল্টেজ রেগুলেটরে (এভিআর) ক্রুটি থাকার কারণে কেপিএম দীর্ঘ দিন ধরে বন্ধ ছিল। কারখানার দক্ষ প্রকৌশলীরা টানা পরিশ্রম করে এভিআরের ক্রুটি সারাতে সক্ষম হন। এতে করে শুক্রবার থেকে কেপিএম উৎপাদনের ধারায় ফিরতে পারায় কারখানার সর্বস্তরের শ্রমিক কর্মচারি ও কর্মকর্তরা সন্তোষ প্রকাশ করেন।

কেপিএমের প্রকৌশলী মোঃ আবুল হোসেন জানান, কেপিএমে উৎপাদন বন্ধ হবার মূল কারণ ছিল অটোমেটিক ভোল্টেজ রেগুওেলটরে (এভিএম) ক্রুটি। স্বাভাবিক নিয়মে এভিএমে ৬ হাজার ৬শ ভোল্ট থাকার কথা কিন্তু সেখানে এভিএমে ৯ হাজার ভোল্ট হচ্ছিল।

সমস্যা চিহ্নিত হবার পর থেকে ক্রুটি সারানোর জন্য কারখানার নিজস্ব প্রকৌশলীরা প্রাণান্ত চেষ্টা করে আসছিলেন। তিনি নিজে (প্রকৌশলী আবুল হোসেন), প্রকৌশলী ইমাম খফর উদ্দিন রাজি, প্রকৌশলী যোবায়ের রহমানসহ সংশ্লিষ্টরা দীর্ঘ সময় প্রচেষ্টা চালিয়ে এভিএমের ভোল্টেজ স্বাভাবিক করতে সক্ষম হন। আর এই কাজে কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন কুমার সরকার সার্বক্ষনিক দেখভাল এবং দিক নির্দেশনা ও পরামর্শ দেন। যার ফলে সমস্যা সামাধান করে কেপিএম পুনরায় উৎপাদনে যেতে সক্ষম হয়।

সোনালী পেপারের মুনাফায় বড় চমক

এ ব্যাপারে প্রতিক্রীয়া জানিয়ে শ্রমিক নেতা আবদুল রাজ্জাক এবং আনোয়ার হোসেন বাচ্চু বলেন, দীর্ঘ দিন বন্ধ থাকার পর কেপিএম পুনরায় উৎপাদনে ফিরে আসায় শ্রমিক কর্মচারি এবং কর্মকর্তাদের মাঝে প্রাণ ফিরে এসেছে। শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন কুমার সরকারের আন্তরিক প্রচেষ্টা এবং প্রকৌশলী মোঃ আবুল হোসেন মিয়া, প্রকৌশলী ইমাম ফখর উদ্বির রাজি, প্রকৌশলী যোবায়ের রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টার ফলে কেপিএম পুনরায় উৎপাদনে ফিরে আসতে সক্ষম হয়েছে। তবে কেপিএমের বন্ধ বিভাগ বিশেষ করে চিপার এবং পাল্প মিল চালু করার জন্য শ্রমিক নেতারা দাবী জানান। বর্তমানে কেপিএম আমদানি করা পাল্প দিয়ে কাগজ উৎপাদন করছে। এতে উৎপাদন খচর বেশী হচ্ছে। অথচ এক সময় কেপিএমের নিজস্ব পাল্প উৎপাদনের সক্ষমতা ছিল। দীর্ঘ কয়েক বছর ধরে কেপিএমের চিপার এবং পাল্প মিল বন্ধ রয়েছে। চিপার ও পাল্প মিল চালু করার বিষয়ে তাঁরা কেপিএমের প্রাক্তন এমডি এবং বর্তমানে বিসিআইসির প্রধান প্রকৌশলী সুদীপ মজুমদারের সাথে আলোচনা করেছেন বলে জানান।

কেপিএমে অবিক্রীত ৪০ কোটি টাকার ৪ হাজার টন কাগজ

বিসিআইসির প্রধান প্রকৌশলী সুদীপ মজুমদার শ্রমিক নেতাদের দাবির প্রতি গুরুত্বারোপ করেন এবং এ ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য তাঁদের বিসিআইসি’র সদর দপ্তর ঢাকায় যোগাযোগের পরামর্শ দেন বলে শ্রমিক নেতৃবৃন্দ জানান। কারখানার গুরুত্বপূর্ণ স্বার্থে বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে বিসিআইসি’র সদর দপ্তরে যাবেন বলে শ্রমিক নেতা আবদুল রাজ্জাক ও আনোয়ার হোসেন বাচ্চু জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...