বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

হাটহাজারীতে সঙ্গবদ্ধ মহিষ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারীর উত্তর মাদার্শা এলাকা থেকে মহিষ চুরির ঘটনায় মহিষ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত বুধবার ৪ জানুয়ারি রাতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আহমেদ ।

থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ২ ও ৩ জানুয়ারি হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা এলাকা থেকে মহিষ চোরের ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা দায়েরের পর চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চোর চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কসাইও রয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, নগরের চান্দগাঁ এলাকার মৃত আবু জাফরের পুত্র মো. নাছির ড্রাইভার (৩৫), মোস্তফার পুত্র মো. ইবরাহিম (৩৫), বাকলিয়া এলাকার শাহ আলমের পুত্র মো. শামসুল হক সবুজ (২২), আগ্রাবাদ বেপারী পাড়া এলাকার নুরুল আবছার কসাই (৫৫) ও ইয়াছিন আরফান (২২)। তাদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় দন্ড বিধির ৩৭৯ ধারায় পেনাল কোড মামলা দায়ের করা হয়েছে। যার নাম্বার -০৫, তারিখ- ০৪/০১/২৩ ইং। তবে কোনো মহিষ উদ্ধার করা সম্ভব হয়নি।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন সবুজ জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...