চট্টগ্রাম নগরীর খুলশীতে ইন্টারনেটের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম শিমুল (২০) । সে আকবরশাহ থানার কৈবল্যধাম আশ্রম এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরীর ঝাউতলা রেল লাইনের পাশে এ ঘটনা ঘটে। তিনি এম্পাওয়ারিং নেট নামে ওয়াইফাই সংযোগকারী প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ইন্টারনেটের সংযোগ দিতে গিয়ে শিমুল নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাঁকে অচেতন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
