বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে কাপ্তাই উপজেলা শাখা। 

এই উপলক্ষে বৃহস্পতিবার ( ৫ জানুয়ারী)  বিকেল সাড়ে ৩ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে  তিনি বলেন, সংগ্রামে সংকটে সবসময় ছাত্র লীগের কর্মীরা দেশের কল্যানে এগিয়ে এসেছেন, ভবিষ্যতেও৷ তাঁরা দেশ ও জনগণের পাশে থাকবেন।

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম সুমন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন ফরহাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব ও সুজন তনচংগ্যা ধনা, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন, রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, কাপ্তাই উপজেলা আওয়ামী যুব  লীগের সাধারণ সম্পাদক  তানভীর আহম্মেদ ছিদ্দিকী, চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  ওয়েশ্লিমং চৌধুরী,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম চৌধুরী প্রমুখ।

এতে  রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলার    সাবেক ও বর্তমান  ছাত্রনেতা ও বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাই উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে  একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। নানা শ্লোগানে মুখরিত হয়ে র‍্যালিটি কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

এইছাড়া ছাত্রলীগের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয়  পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা অবমুক্ত করা হয়। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...