সাতকানিয়ায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত ১১ আসামী সহ মোট ১৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, পরোয়ানাভুক্ত আসামীরা হলেন , উপজেলার খাগরিয়া মসজিদের পাড়া ৫নং ওয়ার্ড ছালেহ আহামদের ছেলে ডাকাত আব্দুল গফুর (৫২), জমির উদ্দিন (৪৪), মোহাম্মদ ইউনুছ (৫২),মোঃ আবু তাহের (২৮),মোঃ শাহাব উদ্দিন, মিজানুর রহমান মিজানকে , মোঃ শরীফ (২৫), নবাব মিয়া , মোঃ শফিউল আলম (৩০),মোহাম্মদ আরিফকে, মোঃ মহিবুল্লাহ মালেক প্রকাশ মাসুদ , এজাহারভুক্ত আসামী আবদুর রহিম (৫৮),আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ ইরফান(১৫), নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামী মোঃ বাদশা মিয়া(৫৫), ওসমান গণি(৩৯)।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন,গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
