বুধবার, ২৯ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে কোটি টাকার সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের অভিযান 

অশোক দাশ, সীতাকুণ্ড

সীতাকুণ্ড উপজেলার উত্তর সলিমপুর মৌজার ১ নং খাস খতিয়ানের ১ নং দাগের ১৯৪.১৮ একর খাস জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। 

বুধবার সকাল সাড়ে দশটা থেকে অভিযান শুরু করে চলে বেলা ৩ টা পর্যন্ত।অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ডের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম।

অভিযানে শুকতারা রেস্টুরেন্ট, ভাই ভাই রেস্টুরেন্ট , দোকান- প্রতিষ্ঠান সহ প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়াও বিশালাকৃতির দৃষ্টিনন্দন দুটি পুকুর সহ সর্বমোট ১৯৪.১৮ একর সরকারি জায়গা সরকারের নিয়ন্ত্রণে এনে লাল পতাকা ও সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনাকালে পরিদর্শনে আসে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার  মো: শাহাদাত হোসেন।

অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে এস্থানে অবৈধভাবে স্থাপনা তৈরি করে ব্যবসা প্রতিষ্ঠানে রমরমা ব্যবসা করে আসছে। উচ্ছেদ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে চট্টগ্রাম মহানগরীর একেবারেই সন্নিকটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মেরিন ড্রাইভ রোড সংলগ্ন ১৯৪.১৮ একর সরকারি জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করে সরকারের দখলে নিয়ে আসা হয়েছে। অবৈধ দখল উচ্ছেদ করে সেখানে সাইনবোর্ড ও লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। আমাদের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান বলেন, আমরা সরকারী সম্পত্তি রক্ষায় বদ্ধপরিকর। যেখানেই অবৈধ দখলদার পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আজ সীতাকুণ্ডের ফৌজদারদার হাট এলাকায় ১৯৪.১৮ একর সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে এখানে জনস্বার্থে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...