বুধবার, ২৯ জুলাই ২০২৬

এক ঘণ্টার আগুনে পুড়লো ৫ বসতঘর

মোহাম্মদ রিয়াদ হোসেন : স্টাফ করেসপন্ডেন্ট

আনোয়ারায় আগুন লেগে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত দুইটার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নে তাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

সাকিব নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, রাত দুইটার দিকে পরৈকোড়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ড তাতুয়া গ্রামের কালামিয়ার বাড়ির মোঃ ফোরকানের বসতঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায় । মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী আরো ৪টি বসতঘরে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । এতে করে ৫ টি বসতঘরের ১১টি কক্ষ পুড়ে যায়। আগুন রাত তিনটার দিকে নিয়ন্ত্রণে এলোও ভোর রাত চারটার দিকে আবার আগুনের শিকা থেকে আগুন জ্বলতে শুরু করলে স্থানীয়রা নিয়ন্ত্রণে আনে।

আনোয়ারায় অগ্নিকাণ্ডে পুড়লো তিন বসতঘর

অগ্নিকাণ্ডে ফোরকান, আবুল কালাম বাঁচা, আবু সিদ্দিক, আবুল বশর, মুসলেম উদ্দীন, এখলাস মিয়ার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

এছাড়াও জামাল, নাসির উদ্দিন, বাবুল হক, নাজিম উদ্দিন, হাসেম এর বসতঘরের কক্ষ ক্ষতিগ্রস্ত হয় । এতে নগদ টাকা সহ ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার কামরুল ইসলাম জানান,আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আনোয়ারা অফিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় আগুনের সূত্রপাত হয়। আগুনে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৫ লাখ টাকার মালামাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...