বুধবার, ২৯ জুলাই ২০২৬

উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা মাঝি ও যুবককে হত্যার ঘটনায় ৭৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ৫ দিনের মাথায় দুই রোহিঙ্গা খুনের ঘটনার পৃথক মামলায় ৭৫ জনকে আসামী করা হয়েছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর টেকনাফ লেদা ক্যাম্পের হাকিম আলীর ছেলে জোবাইর (২৩) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় এজাহার নামীয় ৮ ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মনির আহমদ জানান, ঘটনার পর দুই জন কে গ্রেফতার করা হয়েছে। এদিকে উখিয়া

বালুখালী আশ্রয়শিবিরে (ক্যাম্প-৮ পশ্চিম) রোহিঙ্গা মাঝি মোহাম্মদ হোসেন ওরফে শফিককে (৩০)গত ২৬ ডিসেম্বর হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় উখিয়া থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহতের ছোট ভাই নুর হাশিম বাদী হয়ে উখিয়া থানায় মামলাটি করেন।

মামলায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) প্রধান কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ ৪৩ জনের নাম উল্লেখসহ ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারে আরসাপ্রধান আতাউল্লাহকে ২ নম্বর আসামি করা হয়েছে। ঠিকানা উল্লেখ করা হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের শূন্যরেখায়। ১ নম্বর আসামি করা হয়েছে আরসার ক্যাম্প কমান্ডার ও বালুখালী ক্যাম্প-৮-এর বি-২৩ ব্লকের বাসিন্দা জোবায়ের আহমদকে। এ ঘটনায় পুলিশ এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত সোমবার সকালে ওই আশ্রয়শিবিরের বি-১৬ ব্লকের সামনে মোহাম্মদকে গুলি করে হত্যা করা হয়। তিনি আশ্রয়শিবিরের বি-৩২ ব্লকের বাসিন্দা ও ক্যাম্প-৮ পশ্চিম অংশের বি ব্লকের প্রধান মাঝি (নেতা) ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ও মামলার এজাহারনামীয় পাঁচজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আশ্রয়শিবির ও আশপাশের পাহাড়ি জঙ্গলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মোহাম্মদ জুবায়ের প্রকাশ বল্লা (২১), জুবায়ের আহমদ প্রকাশ কালা পুতু (৩৪), মো. জুবায়ের প্রকাশ রুবেল (২২), মোহাম্মদ সালাম (১৯) ও মোহাম্মদ আলী প্রকাশ কালা পোয়া (১৭)। সবাই উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরের বাসিন্দা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২৬ ডিসেম্বর সকাল সোয়া ১০টার দিকে নিহত রোহিঙ্গা নেতা মোহাম্মদ বালুখালী আশ্রয়শিবিরের বি-১৬ ব্লকের মাহমুদ উল্লাহর দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় ৫০-৬০ জনের একদল রোহিঙ্গা সন্ত্রাসী তাঁর ওপর হামলা করে। একপর্যায়ে মোহাম্মদকে তুলে নিয়ে পাশের ডিআরসি পুষ্টি কার্যালয়ের ভেতরে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। তাঁর গলা, বুক, পিঠ ও কোমরে চারটি গুলি লাগে। কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে ২৭ ডিসেম্বর রাতে আশ্রয়শিবিরে তাঁকে দাফন করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলিউর রহমান বলেন, গ্রেপ্তার পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার কক্সবাজার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করবে পুলিশ।

রোহিঙ্গা নেতারা বলেন, গত কয়েক দিনে আরসা সন্ত্রাসীরা আশ্রয়শিবিরে কয়েকজন মাঝিকে বসতঘর থেকে তুলে নিয়ে গুলি করে কিংবা কুপিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের ঘটনায় আরসাপ্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ অনেকের বিরুদ্ধে থানায় মামলা হলেও তাঁদের কেউ গ্রেপ্তার হননি। আশ্রয়শিবিরের অন্তত ৭০০ জন মাঝি আরসার আতঙ্কে ভুগছেন। প্রাণনাশের হুমকিতে বেশ কয়েকজন মাঝি ইতিমধ্যে আশ্রয়শিবির ছেড়ে অন্যত্র আত্মগোপন করেছেন। উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে মাঝি আছেন প্রায় আড়াই হাজার। আশ্রয়শিবিরগুলোতে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ।

আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মুখপাত্র ও সহকারী পুলিশ সুপার (অপারেশন ও মিডিয়া) মো. ফারুক আহমেদ বলেন, আরসাপ্রধান আতাউল্লাহসহ অনেক আসামি তুমব্রু সীমান্তের বিপরীতে মিয়ানমারের শূন্যরেখায় অবস্থান করছেন বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। কিন্তু সেখানে অভিযান চালানো ঝুঁকিপূর্ণ ও আওতাবহির্ভূত। তবে আশ্রয়শিবিরে আরসার নামে যাঁরা অপকর্ম করছেন, তাঁদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে এপিবিএন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...