বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

আ. লীগের মনোনয়ন না পেয়ে যা বললেন মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন না চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি

আসনটিতে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন জিয়াউর রহমান। রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উপনির্বাচনে প্রার্থী চূড়ান্তের বিষয়টি জানানো হয়।

এদিকে, মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

তিনি বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে জিয়াউর রহমানকে। তাকে অনেক অনেক শুভ কামনা। আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের জন্য যে সিদ্ধান্ত নেবেন, দলের সর্বোচ্চ ভালোর জন্য সিদ্ধান্ত নেবেন। এই বিশ্বাস আমার অনেক আগে থেকেই ছিল এবং এখনো আছে।’

এই অভিনেত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যাকে পছন্দ করেছেন তিনিই ভালো হবেন। তার (জিয়াউর রহমান) ও নৌকা প্রতীকের পক্ষে আমি মাঠে কাজ করব।’ নৌকা প্রতীকের জয় হবে প্রত্যাশ্যা রেখে অভিনেত্রী বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি ৫০ হাজার ভোটের ব্যবধানে নৌকা জয়ী হবে এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আবারও নৌকার জয়জয়কার হবে। ওই এলাকার সবাইকে আমি বলব, আপনারা সবাই নৌকার পক্ষে থাকবেন।’

এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনা অন্যান্য প্রার্থীদের উদ্দেশ্যে চিত্রনায়িকা বলেন, ‘সবাই চলেন আমরা একসঙ্গে কাজ করি। আমরা নৌকাকে জয়যুক্ত করি। প্রধানমন্ত্রীকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন উপহার দেই।’

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...