বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চকবাজারে যৌন হয়রানির অভিযোগ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

নগরীর কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। 

বিষয়টি অভিভাবকদের মধ্যে জানাজানি হলে ছাত্রীদের সাথে তারাও প্রধান শিক্ষকের বহিষ্কার দাবিতে রবিবার (০১ জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করছে। পরে পুলিশ খবর পেয়ে দুপুরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সময় প্রধান শিক্ষককে জুতা নিক্ষেপ করে ছাত্রীরা।

আন্দোলনকারী ছাত্রীরা জানায়, প্রধান শিক্ষক আলাউদ্দীন লম্পট ও চরিত্রহীন। তার দ্বারা অনেক ছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়েছে। তার অসৎ কর্মকাণ্ডের প্রতিবাদ করলে স্কুল থেকে বের করার হুমকি দিতেন। এই ভয়ে ছাত্রীরা তার অপকর্মে মুখ খুলতো না।

তারা আরো জানান, প্রধান শিক্ষক আলাউদ্দীনের যৌন হয়রানি নতুন নয়।৯ বছর আগে— ২০১৩ সালে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করে হয়েছিলেন বরখাস্ত।

অভিভাবকরা বলেন” শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাগুরুর সম্মান সমাজের সবার উপরে।শিক্ষক হলো পিতৃতুল্য। মা-বাবার পর যাদের কাছ থেকে আচার ব্যবহার শিখে তারাই শিক্ষক। সেই শিক্ষকের কাছ থেকে যৌন হয়রানির শিকার হয় তাহলে ছাত্রীরা যাবে কোথায়”

অভিযুক্ত সেই প্রধান শিক্ষক আলাউদ্দীন বলেন, ‘আমি ছাত্রীদের সঙ্গে কোনও খারাপ কাজে জড়িত নই। আমার বিরুদ্ধে কয়েকজন শিক্ষক ষড়যন্ত্র করছে।’

এ বিষয়ে স্থানীয় চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুরুল মোস্তফা টিনু বলেন, ‘বিষয়টি আমি সুরহার চেষ্টা করছি। ইতোমধ্যে বিষয়টি করপোরেশনের শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি। অবশ্যই এর বিচার হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...