বুধবার, ২৯ জুলাই ২০২৬

বর্ষ বিদায় ও  বর্ষ বরণে বিজিবির নানা আয়োজন:

আতশবাজির বর্ণিল আলোকছটায় রঙিন কাপ্তাই 

ঝুলন দত্ত , কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি

বর্ষ বিদায় ও নতুন ইংরেজি  নববর্ষ বরণে রাঙামাটির  কাপ্তাইয়ে আতশবাজির বর্ণিল আলোকছটায় রঙিন হলো কাপ্তাইয়ের আকাশ। ফানুস বাতি উড়িয়ে জানান দেওয়া হলো নতুন বর্ষ আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, এসো আমরা আরোও রঙিন হই, আলোকিত হই, মৈত্রী প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর পৃথিবী গড়ি।

তেমনটি আয়োজনে ভরপুর ছিল কাপ্তাই  ওয়াগ্গাছড়া   রিভার ভিউ পার্ক এন্ড পিকনিক স্পটে। এই উপলক্ষে বছরের শেষ দিন শনিবার  কাপ্তাই ৪১ বিজিবি পরিচালিত  ওয়াগ্গা ছড়া রিভার ভিউ পার্কে পর্যটকদের আনন্দের জন্য জমকালো ওপেন এয়ার কনসার্ট, ফানুস উড়ানো ও আতশবাজির প্রদর্শনীর আয়োজন করা হয়। পাশাপাশি পার্কে পাহাড়ের ঐতিহ্য এবং বাঙ্গালী সংস্কৃতির মেলবন্ধনে এক মেলার আয়োজন করা হয়।

শনিবার (৩১ ডিসেম্বর) বছরের শেষদিন রিভার ভিউ পার্কে গিয়ে দেখা যায়, দুরদুরান্ত থেকে আগত হাজারো পর্যটকের পদচারনায় মুখরিত হয়ে উঠে পর্যটনকেন্দ্রটি। এছাড়া পর্যটকেরা ঘোরাঘুরি করার পাশাপাশি মুক্ত মঞ্চে বসে রাত সাড়ে ৮ টা পর্যন্ত উপভোগ করেন চট্টগ্রামের নন্দিত শিল্পীদের পরিবেশনায় ওপেন এয়ার কনসার্ট। এইসময় শিল্পীদের সাথে পার্কে আগত দর্শকরাও গলায় সুর তোলেন। পার্কে পর্যটকদের জন্য আয়োজিত মেলায় হরেক রকমের পাহাড়ী এবং দেশীয় সংস্কৃতি সমৃদ্ধ দোকানপাঠ বসে। যেখানে পর্যটকেরা পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাক, প্রসাধনী, দেশীয় হাতের তৈরি শাড়ি, পাঞ্জাবী কিনছে। এছাড়া দেশীয় ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা ও খাবারের দোকানে পর্যটকদের ভিড় ছিল  চোখে পড়ার মতো।

কাপ্তাই ওয়াগ্গাছড়া রিভার পার্কে মেলায় অংশ নেওয়া সাতরং স্টলের উদ্যোক্তা জ্যাকলিন তনচংগ্যা জানান, আমার স্টলে হরেক রকমের পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাক পাওয়া যাচ্ছে। বেচা বিক্রি অনেক ভালো হচ্ছে বলে জানান।

মেলায় অংশ নেওয়া দ্যা হেন্ডপেন্ট ক্রেপ্ট স্টলের উদ্যোক্তা ফারজানা ইয়াসমিন বৃষ্টি জানান, তার স্টলে দেশীয় তৈরি হাতের কারুকাজ করা শাড়ি, পাঞ্জাবী সুলভ মূল্যে বিক্রয় করা হচ্ছে।

মেলায় পিঠা স্টলের উদ্যোক্তা ইন্না রহমান জানান, আমার স্টলে ঘরোয়া এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি করা হরেক রকমের পিঠা, পুলি, কেক সহ বিভিন্ন ধরনের খাবার বিক্রয় করা হচ্ছে। তিনিও জানান, দেশীয় পিঠা ক্রয়ে বেশি আগ্রহ দেখা গেছে পর্যটকদের।

এদিকে ওয়াগ্গাছড়া রিভার ভিউ পার্কে ঘুরতে আসা ছোট্ট শিশু সাইফ হোসেন ও তাহিয়া নুর জানান,  পার্কে এসে ট্রেনে চড়তে পেরে অনেক আনন্দ লাগছে, আমরা এখানে খেলাধুলা ও বিভিন্ন রাইডে চড়তে পেরে অনেক খুশী।

এছাড়া পার্কে আসা কাপ্তাইয়ের চন্দ্রঘোনার বাসিন্দা  আলম জানান, পরিবার পরিজন নিয়ে বছরের শেষ দিন রিভার ভিউ পার্কে ঘুরতে এসে অনেক ভালো লাগছে।

পার্কে আগত কলেজছাত্রী ঝিমু জানান, আমি আমার বান্ধবীসহ আজ বর্ষ বিদায়ে রিভার ভিউ পার্কে ঘুরতে এসেছি, অনেক ভালো লাগছে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়াতে আরো বেশী ভালো লাগছে।

এদিকে শনিবার সন্ধ্যায় রিভারভিউ পার্কে ফানুস উড়ানো এবং আতশবাজি প্রদর্শনীতে অংশ নিয়েছেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবির) অধিনায়ক লে. কর্ণেল সাব্বির আহমেদ।  এসময় সীপকস উপশাখা কাপ্তাইয়ের   সাধারণ  সম্পাদিকা মোটুসি খন্দকার সহ বিজিবির পদস্থ কর্মকর্তা এবং তাদের পরিবারবর্গরা উপস্থিত ছিলেন।  এরআগে বিজিবির আয়োজনে অনুষ্ঠিত  খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

আরও পড়ুন

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...