বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা

রায়হান ইসলাম , রাউজান

রাঙ্গুনিয়ায় সাংবাদিক আবু আজাদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে রাউজান প্রেসক্লাব। 

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে জলিল নগরস্থ রাউজান প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভায় প্রধান আসামি ইসলামপুর ইউপির সদস্য মহিউদ্দিন তালুকদার মোহনসহ জড়িত অন্যদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যীশু সেন, মহিলা বিষয়ক সম্পাদক দিলু বড়ুয়া, রতন বড়ুয়া, প্রমূখ।

গত রোববার অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহে গিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার চট্টগ্রাম অফিসের রিপোর্টার আবু আজাদ হামলার শিকার হন। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মঘাছড়ি এলাকায় ‘রাস্তার পাশে মাটি কেটে ইট ভাটায় নেওয়ার’ ছবি তুলেছিলেন; এ সময় মোহন লোকজনসহ ‘অস্ত্র ঠেকিয়ে’ তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ আজাদের। মারধরের পর তাকে ১০০ টাকা দিয়ে রাঙামাটির বাসে তুলে দেওয়া হয়; সেখানে হাসপাতালে তিনি চিকিৎসা নেন।

এ ঘটনায় সোমবার রাতে রাঙ্গুনিয়া থানায় মোহনকে প্রধান আসামি করে মামলা করেন আবু আজাদ। এতে ইউপি চেয়ারম্যান সিরাজুল আলম, ইট ভাটার ম্যানেজার কাঞ্চন তুরি ও কামরান নামে তাদের এক সহযোগীকে আসামি করা হয়। এদিকে মামলার পর সোমবার রাতেই কাঞ্চন তুরিকে গ্রেপ্তার করা হয় বলে রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...