বুধবার, ২৯ জুলাই ২০২৬

সেরা করদাতা সম্মাননা পেল লংগদুর তরিকুল ইসলাম

নিহার বিন্দু চাকমা, রাঙ্গামাটি

জেলার সেরা তরুণ করদাতার হিসেবে সম্মাননা পেয়েছেন রাঙ্গামাটি লংগদু উপজেলার ব্যবসায়ী ও প্রথম শ্রেণীর ঠিকাদার তরিকুল ইসলাম (তুহিন)।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে আগ্রাবাদ ওয়াল্ড ট্রেড সেন্টার এর বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। চট্টগ্রাম কর আপীল অঞ্চল চট্টগ্রাম কর কমিশনার (আপীল) সফিনা জাহান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র রেজাউল করিম চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের কর অঞ্চল-১ কর কমিশনার ইকবাল বাহার, কর অঞ্চল-২ কর কমিশনার সামিয়া আকতার, কর অঞ্চল-৩ কর কমিশনার শাহাদাৎ হোসেন ও কর অঞ্চল-৪ কর কমিশনার ছাবিনা আকতার প্রমুখ। এছাড়াও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার করদাতাদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।

কৃতজ্ঞতা প্রকাশ করে তরিকুল ইসলাম বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড সেরা করদাতা হিসেবে সম্মানিত করায় ভালো লাগছে। এটা আমাকে আরও প্রেরণা যোগাবে। এ ধরণের আয়োজন নতুন করদাতাদেরও উৎসাহিত করবে। সেই সাথে সরকারের রাজস্ব বাড়বে। দেশ ও জনগণের কল্যাণে আসবে।’

উল্লেখ্য, জেলার সর্বোচ্চ তরুণ (৪০ বছর বয়সের নিচে) আয়কর প্রদানকারী হিসেবে সেরা করদাতা হন তরিকুল ইসলাম (তুহিন)। তিনি রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার সদর ইউনিয়নের তিনটিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...