শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে বাল্যবিয়ে বন্ধ করল ইউএনও

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে এক মাদরাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার কানুনগোপাড়া নন্দন কমিউনিটি সেন্টার ও আমুচিয়া কনের বাড়িতে অভিযান চালিয়ে এ বিয়ে বন্ধের নির্দেশ দেন ইউএনও মোহাম্মদ মামুন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কানুনগোপাড়া কলেজ রোডের নন্দন কমিউনিটি সেন্টারের বিয়ের আয়োজন ছিল। কমিউনিটি সেন্টারের প্রায় সাতশ বরযাত্রীর আপ্যায়নের কথা ছিল। কিন্তু অভিযানের খবর পেয়ে বরপক্ষ কমিউনিটি সেন্টারে আসেনি। বরের বাড়ি উত্তর করলডেঙ্গায়।

এ প্রসঙ্গে ইউএনও মোহাম্মদ মামুন বলেন, স্থানীয় আমুচিয়া শাহ মজিদিয়া দাখিল মাদরাসা থেকে সদ্য দাখিল পাস ছাত্রীর বিয়ের আয়োজন করে পরিবার। কনের বয়স ১৮ বছর না হওয়ার খবর পেয়ে কানুনগোপাড়া নন্দন কমিউনিটি সেন্টার ও আমুচিয়ায় কনের বাড়িয়ে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া কনে পক্ষের লোকজনকে বোঝানো হয়েছে, যেন কনের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

আরও পড়ুন

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...