মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় দুই ভাই হত্যা: দুই আসামিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে নগরীর বন্দর থানার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ রাঙ্গুনিয়ার পশ্চিম খুরুশিয়া এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো.সাইফুল ইসলাম প্রকাশ সাইফু (৪২) ও তার ভাই মো.মোর্শেদুল আলম (২২)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, রাঙ্গুনিয়ায় দুই ভাইকে হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র‌্যাব। এরই ধারাবাহিকতায় মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মো.সাইফুল ইসলাম প্রকাশ সাইফু গ্রেপ্তার এড়ানোর জন্য নগরের বন্দর থানাধীন পূর্ব নিমতলা ডিয়ারপাড়ায় একটি ভবনের ৪র্থ তলায় আত্মগোপন করেছিল। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম প্রকাশ সাইফু হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. মোর্শেদুল আলমকে নগরের বন্দর থানার বেচাশাহ রোডস্থ পশ্চিম গোসাইলডাংগার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত হন।

তারা হলেন- জহির আহমেদের ছেলে জালাল উদ্দিন (২৮) ও তার ছোট ভাই কামাল হোসেন (২৫)। ঘটনার পর হত্যায় জড়িত শফিকুল ইসলাম ও তার ছেলে খোরশেদ আলমকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

১৭ ডিসেম্বর সকালে তাদের বাবা জহির আহমেদ দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। মামলায় চার জনকে আসামি করা হয়েছে। তারা হলেন- শফিকুল ইসলাম ও তার তিন ছেলে খোরশেদ আলম, মোরশেদ আলম ও সাইফুল আলম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ ও তার স্ত্রীকে আশঙ্কাজন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...