শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজনৈতিক দলগুলো নিয়ম মেনে না চললে জবাব দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

রাজনৈতিক দলগুলো নিয়মকানুন মেনে না চললে জবাব দিতে হবে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর বাঘায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার আলম, নারী সংসদ সদস্য আনজুম মিতা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। পুলিশ বাহিনী দেশপ্রেম ও বীরত্বের সঙ্গে কাজ করছে।

কিছুদিন আগে দুর্গাপূজা হয়ে গেল। সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপ ছিল। আইজিপি বললেন, তিনি প্রত্যেক মণ্ডপে একজনের বেশি পুলিশ দিতে পারবেন না।

তিনি আরও বলেন, এই পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত হল আনসার। প্রায় দুই লাখ আনসার সদস্য সারাদেশের পূজামণ্ডপে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে বুধবার সকালে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাঘা এবং তানোরের নবনির্মিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মডেল উপজেলা ভবনের উদ্বোধনী নামফলক উন্মোচন করেন।

দেশের ১৩ উপজেলায় আনসার ও ভিডিপি মডেল ভবন নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে ৯টি উপজেলায় নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। তবে রাজশাহী জেলার বাঘা ও তানোরে মডেল ভবন নির্মাণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

আরও পড়ুন

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...