চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে আল সাফী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।
চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, হোটেলটির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি এবং অপরিচ্ছন্ন ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একই সঙ্গে সংরক্ষণ করার অপরাধে জরিমানা করা হয়েছে।
অভিযানকালে চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।
