চট্টগ্রামের হালিশহর রঙ্গিপাড়া এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবশে খাবার তৈরির দায়ে শামু বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ ডিসেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অপর অভিযানে নগরের চান্দগাঁও থানার আরাকান রোড ও বিএফআইডিসি রোডের উভয় পাশের চলাচলের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসার দায়ে ৭ ব্যক্তিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।
