সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাউজানে গৃহবধূর লাশ উদ্ধার 

রায়হান ইসলাম, রাউজান

রাউজানে সানজু আকতার (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার ১৪ ডিসেম্বর  সন্ধ্যা ৭ টায় ফ্যানের হুকের সাথে রশিতে ঝুলন্ত অবস্থায়  লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনা ঘটে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়ঠাকুর পাড়া গ্রামের এয়াকুব আলীর বাড়িতে।

জানা যায়, গত দেড় বছর আগে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের উনসত্তরপাড়া গ্রামের মোহাম্মদ মুছার মেয়ে তানজু আকতারের সঙ্গে পূর্বগুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড়ঠাকুর পাড়া গ্রামের প্রয়াত আবুল হাশেম মিস্ত্রির ছেলে প্রবাসী সাজ্জাদ হোসেনের বিয়ে হয়। গত ৪ মাস আগে তাদের কোলজুড়ে আসে এক ছেলে সন্তান।

নিহতের মা খোরশিদা বেগম বলেন, আমার মেয়ে সপ্তাহ খানেক আগে আমাদের বাড়ি থেকে এসেছে। শশুর বাড়িতে সে ভালোই ছিল। মেয়ের জামাই-ও অনেক ভালো। হঠাৎ কি হয়ে গেল বুঝতে পারছি না।

নিহতের জা তামান্না কাসেম বলেন, সকাল থেকে স্বাভাবিক ছিল সবকিছু। দুপুরে আমার বড় জায়ের সাথে ভাত খেয়ে ছিল। বড় জার মেয়ের কোলে শিশু সন্তান সাফওয়ানকে দিয়ে সে উপরে ২য় তলায় চলে যায়। পরে গিয়ে দেখি সেখানে তার লাশ ঝুলে আছে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসি। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে।

পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ইলিয়াস মাহমুদ বলেন, এটি আত্মহত্যা হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...