চট্টগ্রাম আগ্রাবাদের এক্সেস রোড ও শেখ মুজিব সড়ক এবং ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৪ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।
এছাড়াও আরেক অভিযানে নগরের ডবলমুরিং থানার ডিটি রোডের মনসুরাবাদ এলাকার সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ৫ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানের নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।
এসব অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা ম্যাজিস্ট্রেটদেরকে সহায়তা দেন।
