বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

এক মাঘে শীত যায় না: মিম

বিনোদন ডেস্ক

এই মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। কাতার বিশ্বকাপ মাঠে গড়িয়েছে রোববার (২০ নভেম্বর) রাত ৮টায়। চলবে (১৮ ডিসেম্বর) পর্যন্ত। শুধু কাতার নয়, জাতিসংঘের সদস্য ভুক্ত ১৯৩টি দেশে চলছে বিশ্বকাপ উন্মাদনা।

পিছিয়ে নেই বাংলাদেশিরাও। ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তোলেন এ দেশের সমর্থকরা। অনেক আগে থেকেই অন্যান্য দেশের মতোই বাংলাদেশেও নানা উন্মাদনা বেশি থাকে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে।

বাংলাদেশে অবশ্য ফুটবলপ্রেমীদের ৮০ শতাংশই আর্জেন্টিনা, ব্রাজিল, মেসি আর নেইমারকে নিয়ে ব্যস্ত। অন্যান্য দলের ভক্তদের খুব বেশি একটা দেখা মেলে না।

তবে শেষ খবর হচ্ছে ক্রোয়েশিয়ার বিপক্ষে ভালো ফুটবলই খেলেছিল ব্রাজিল। অসাধারণ এক গোলে দলকে এগিয়ে দিয়েছিলেন নেইমার। তার সেই গোলের পরও শেষ আটে ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে পারেনি ব্রাজিল। ১২০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরেছে নেইমারের দল। এই হারে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল ব্রাজিলকে।

৯ ডিসেম্বর রাতে ব্রাজিলের এই বিদায়ে মন খারাপ ঢাকাই ছবির চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের। তিনি ব্রাজিল দলের সমর্থক।

ব্রাজিলের এই হারে মিম বলেন ‘কষ্ট লাগছে। তবে ব্যাপার না। এক মাঘে তো আর শীত যায় না। শীত আবারও আসবে। নেইমাররা আবারও খেলবে এবং ট্রফি নেবে।’

এর আগে মিম জানিয়েছিলেন, আমার প্রিয় দল ব্রাজিল। ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থন করে আসছি। ব্রাজিল শুধু আমার একার পছন্দের দল তা নয়। পরিবারের প্রতিটি সদস্যই ব্রাজিল দলের প্রতি দুর্বল। পরিবারের সবার সঙ্গে বসেই ব্রাজিলের খেলাগুলো দেখি। আমি চাই এবার ব্রাজিল বিশ্বকাপ ঘরে তুলুক।

প্রসঙ্গত, নজরকাড়া গ্ল্যামারে শোবিজ মাতিয়ে চলেছেন বিদ্যা সিনহা মিম। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন তিনি। সম্প্রতি জানা গেল তিনি স্বামীসহ কক্সবাজারে গেছেন ঘুরতে। অভিনয়ের পাশাপাশি ঘোরাঘুরিও বেশ পছন্দ করে তিনি।

বছরের শুরুতেই (৪ জানুয়ারি) বেশ জাঁকজমক আয়োজনে সনি পোদ্দারের সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েন মিম। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন বর-কনের দুই পরিবারের সদস্য ও শোবিজের অনেক তারকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...