বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বিএনপির অগ্নিসংযোগের রাজনীতি রাজপথেই প্রতিহত করা হবে: বাবর

নির্বাচনকে সামনে রেখে বিএনপি তার পুরনো রূপে ফিরে এসেছে’ মন্তব্য করে আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন, জ্বালাও-পোড়াও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে জনগণকে জিম্মির মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বিএনপি।

শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাবর বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে উপনীত। শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের মাঝে সুখ-শান্তি বিরাজ করছে। এই স্থিতিশীল পরিবেশকে যারা নস্যাৎ করতে চায় তাদেরকে রাজপথে প্রতিহত করা হবে।

সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল নন্দনকানন থেকে তুলসীধাম হয়ে নিউমার্কেট প্রদক্ষিণ করে লাভলেইন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন, এম কুতুবউদ্দিন চৌধুরী, পংকজ রায়, সেলিম উদ্দীন জয়, নুরল আজিম রনি, হোসাইন আহমেদ রুবেল, তোফাজ্জল হোসেন জিকু, আকতার হোসেন সৌরভ, এহসানুল হক খোকা, আশিকুন্নবী, মাহমুদুল করিম, তৌহিদুল ইসলাম আরদীন, আনোয়ার পলাশ, শুভ দত্ত।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মো. ইলিয়াস, অজিত বিশ্বাস, খোকন চন্দ্র তাতী, মো. ওমর ফারুক, মো. তসলিম, মো. মোরশেদ আলম, আমিন মোহাম্মদ সাইফুদ্দিন, এ কে মাসুদ, আকতার হোসেন, মো. জাহেদ, মো. দেলোয়ার, আমিনুল ইসলাম শাহনূর, কামরুল ইসলাম, আবু তাহের রানা, ফিরোজ আহমেদ, একরাম হোসেন, ইকবাল হোসেন, জুবাইদুল আলম আশিক, মো. রুবেল, রতন চৌধুরী, রাকিব চৌধুরী, নিয়াজ উদ্দীন তামিম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...