বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নেইমারের গোলে ডেডলক ভাঙল ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

নেইমারের গোলে ডেডলক ভাঙল ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

আর সেখানেই বাজিমাত নেইমারের। ১০৫ মিনিটে অবশেষে অপ্রতিরোধ্য ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচকে পরাস্ত করেন তিনি। লুকাস পাকেতার সঙ্গে ওয়ান-টু করার পর ডান প্রান্ত থেকে সুক্ষ্মকোণ দিয়ে বল জালে জড়ান নেইমার। এই গোলের মাধ্যমে কিংবদন্তি পেলেকে ছুলেন এই ফরোয়ার্ড।

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৭৭ গোল নিয়ে পেলের সঙ্গে শীর্ষে আছেন তিনি। এর আগে পুরো ৯০ মিনিট আক্রমণে পর আক্রমণে ক্রোয়েশিয়ার ডিফেন্স ও গোলরক্ষককে ব্যতিব্যস্ত করে রেখেছে ব্রাজিল। কিন্তু গোলের দেখা পায়নি। শতচেষ্টা করেও মুখ ফিরিয়ে নিতে হয়েছে নেইমার-রিচার্লিসনদের। দুর্গ রক্ষার পাশাপাশি পাল্টা আক্রমণে যায় ক্রোয়েশিয়াও। কিন্তু ব্রাজিলের ডি বক্সে সেভাবে কোনো আতঙ্ক সৃষ্টি করতে পারেনি। তাই নির্ধারিত ৯০ মিনিটেও অবিচ্ছিন্ন থাকল দুই দল। খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও তাদের আলাদা করা না গেলে আশ্রয় নিতে হবে পেনাল্টি শুটআউটের।

এডুকেশন সিটি স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের শুরুটা হয় ম্যাড়মেড়ে। রেফারির বাঁশি বাজার পর ব্রাজিলকে চেনাই যাচ্ছিল না। ছন্দ খুঁজে পেতে সময় নেয় তিতে শিষ্যরা। তবে মিডফিল্ডে জায়গা হারাচ্ছিল ক্রোয়াটদের কাছে। তারপরও সেই দুঃসময় কাটিয়ে ওঠে সেলেসাওরা। কিন্তু কোনোভাবেই অতিক্রম করতে পারেনি ক্রোয়েশিয়া গোলরক্ষক লিভাকোভিচকে। গোলমুখে ব্রাজিলের নেওয়া ৮টি শটের সবগুলোই ঠেকিয়ে দেন তিনি।

প্রথমার্ধে মারিও পাসালিচের নেওয়া ক্রস মিলিতাওয়ের চাপে ঠিকঠাক পায়ে লাগাতে পারেননি পেরিসিচ। ২০তম মিনিটে সুযোগ পায় ব্রাজিল। বক্সে রিচার্লিসনের সঙ্গে বল দেওয়া নেওয়ার এক পর্যায়ে শট নেন তিনি। সেটি অবশ্য ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়া গোলরক্ষক। ৪২তম মিনিটে বক্সের খুব কাছেই ফ্রি-কিক পায় ব্রাজিল। নেইমারের নেওয়া শট ঝাপিয়ে ঠেকান ক্রোয়েশিয়া গোলরক্ষক।

৫৫ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে নেইমার রাইফেল ছুঁড়লেও তা জালের দেখা পায়নি। দারুণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়া গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। ৬৬ মিনিটে আবারও ব্রাজিলের বাধা হয়ে দাড়ান তিনি। ক্রোয়েশিয়ার ডি বক্সে লুজ বল পেয়েছিলেন লুকাস পাকেতা। তাকে আটকানোর মতো কেউ ছিল না তখন। কিন্তু লিভাকোভিচ জাল রক্ষা করতে কোনো ভুল করেননি। কর্নারের মাধ্যমে পাকেতার সেই শট ফিরিয়ে দেন তিনি।

৭৬ মিনিটে নেইমারকে বাঁ প্রান্ত দিয়ে ঢোকার সুযোগ করে দেন রিচার্লিসন। লিভাকোভিচ ঠিকই বুঝতে পেরেছিলেন নেইমারের পায়ে বল থাকা মানেই বিপদ। তাই তাকে আটকাতে নিজের সর্বস্বটা উজাড় করে দেন তিনি। নেইমারের শট পা দিয়ে ঠেকিয়ে দেন এই গোলরক্ষক। দ্বিতিয়ার্ধের যোগ করা সময়ে বা পায়ে কাট করেন আন্তনি। কিন্তু তা সোজা চলে যায় লিভাকোভিচের হাতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...