বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সফল আয়োজনের মধ্যে দিয়ে শেষ হল বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক ফ্লিট রিভিউ

নিজস্ব প্রতিবেদক

আজ ৯ ডিসেম্বর সফলভাবে আয়োজনের মধ্যে দিয়ে গত ৬-৯ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় কক্সবাজারের ইনানীতে সম্পন্ন হলো আন্তর্জাতিক ফ্লিট রিভিউ ২০২২।

অনুষ্ঠানের সমাপনী দিনে আয়োজনকে স্মরণীয় রাখতে বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুহের অংশগ্রহণে বঙ্গোপসাগরে ফটো এক্সারসাইজ অনুষ্ঠিত হয়।

বিশ্বের মোট ২৮টি দেশের নৌবাহিনীর প্রধান, উচ্চপদস্থ নৌ প্রতিনিধিগণ এবং বাংলাদেশ নৌবাহিনীসহ বিশ্বের ৭টি দেশের উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট এবং হেলিকপ্টার এই আইএফআর এ অংশগ্রহণ করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণিত আমাদের পররাষ্ট্রমূলনীতি ‘সকলের সাথে বন্ধুত্ব, কারোও সাথে বৈরিতা নয়’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে আইএফআর ২০২২ এর প্রতিপাদ্য ছিলো ‘সীমানা ছাড়িয়ে বন্ধুত্ব’ (Friendship Beyond the Horizon)। সামুদ্রিক জাতি সত্তার এই মিলনমেলায় অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধিতে ও অর্থনৈতিক সমৃদ্ধ অর্জনে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে।

আইএফআর ২০২২ উপলক্ষ্যে ফ্লিট রিভিউ এর পাশাপাশি অংশগ্রহণকারী বিদেশী নৌপ্রধান ও উচ্চপদস্থ প্রতিনিধিগণ মেরিটাইম সেমিনার ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন। এর আগে গত ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে আইএফআর ২০২২ এর শুভ উদ্বোধন করেন।

আইএফআর ২০২২ এ অংশগ্রহণকারী ২৮টি রাষ্ট্র-বাংলাদেশ, অস্ট্রেলিয়া, চীন, ভারত, মিশর, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মায়ানমার, নাইজেরিয়া, নেদারল্যান্ডস, ওমান, প্যালেস্টাইন, সুদান, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলংকা, তানজানিয়া, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এর নৌবাহিনী প্রধান, উচ্চপদস্থ প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

আইএফআর ২০২২ অনুষ্ঠান বিশ্বের বন্ধুপ্রতীম দেশসমূহের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা উন্নয়নের পথকে আরোও সুগম করবে বলে আশা করা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী...

আরও পড়ুন

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার...