বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইউসুফ খান, মুকুল সা. সম্পাদক

নিউজ ডেস্ক

সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় মোহাম্মদ ইউসুফ খান সভাপতি ও ভোটে এমরানুল ইসলাম মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকাল চারটায় সীতাকুণ্ড পৌরসদরস্থ রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তণ অধ্যক্ষ সুনীল বন্ধু নাথ।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার হযরত সাদেক মস্তান (রহঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা।

এর আগে রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলা সাধারণ সভায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় অধিবেশনে বিকাল তিনটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে ১৮ জন সদস্য ব্যালটের মাধ্যমে দুটি পদে (সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক) স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটে সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় দৈনিক ভোরের কাগজের সীতাকুণ্ড প্রতিনিধি মোঃ ইউসুফ খান বিনা প্রতিদ্বন্ধীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। পরে ভোটে গ্রহণের মাধ্যমে দৈনিক আমার বার্তার সিনিয়র রিপোর্টার এমরানুল ইসলাম মুকুল সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির সীতাকুণ্ড প্রতিনিধি রেজাউল হোসেন পলাশ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

পরে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সকল সদস্যের মৌখিক স্বতঃস্ফূর্ত সমর্থন ও মতামতের ভিত্তিতে কমিটির অন্যান্য পদে ১০ জন সদস্যকে মনোনীত করে আগামী এক বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করেন। এতে মেজবাহ উদ্দীন খালেদকে সিনিয়র সহ-সভাপতি ও ইব্রাহিম খলিলকে সহ-সভাপতি করা হয়েছে।

এছাড়াও এম কে মনিরকে যুগ্ম সাধারণ সম্পাদক ও ফারহান সিদ্দিককে অর্থ সম্পাদক, ইমাম হোসেন ইমনকে দপ্তর সম্পাদক করা হয়েছে। কমিটিতে মামুনুর রশিদ মাহিনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, জয়নাল আবেদীনকে তথ্য ও গবেষণা সম্পাদক, মোহাম্মদ মহিউদ্দিনকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে। এছাড়াও টিপু দাশ গুপ্ত ও কামরুজ্জামান কামরুলকে নির্বাহী সদস্য মনোনীত করা হয়েছে।

নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে অধিকার আদায়, জীবনমান ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের...

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আরও পড়ুন

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার...

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে।এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার মিরসরাই...