বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে ফখরুল-আব্বাসকে

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানোর পর আদালতে তোলা হচ্ছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরের পর তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ।

গত ৮ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় নির্দেশদাতা হিসেবে এ দুই নেতাকে বৃহস্পতিবার রাতে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার দেখায় ডিবি পুলিশ।

এ বিষয়ে শুক্রবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার রাত ৩টার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরার বাসা থেকে এবং ৩টা ২০ মিনিটে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গত ৮ তারিখের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

ডিবি প্রধান জানান, দুপুরের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও আব্বাসকে আদালতে নেওয়া হবে।

এদিকে, ১০ ডিসেম্বরের নয়াপল্টনের পরিবর্তে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের...

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আরও পড়ুন

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও...