চট্টগ্রাম নগরীর খুলশী ও ওয়াসা মোড় এলাকায় অভিযান চালিয়ে ভুয়া রিপোর্ট প্রদানসহ নানা অপরাধে ২ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ, সহকারী পরিচালক মো. দিদার হোসেন ও মো. আনিছুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ।
তিনি বলেন, ওয়াসা মোড়ে হেলথ কেয়ার ডায়াগনস্টিককে মোড়কের ওপর মূল্য তালিকা প্রদর্শন না করা ও ভুয়া রিপোর্ট প্রদান করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ইনজেকশন বিক্রির জন্য সংরক্ষণ, অননুমোদিত বিদেশি ইনজেকশন বিক্রির জন্য সংরক্ষণ করায় খুলশী এলাকার চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
