বুধবার, ২৯ জুলাই ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশের কল্যাণে নিবেদিত হতে হবে: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস, বাংলাদেশ রাষ্ট্রের পরিচয়ে মাথাতুলে দাঁড়াবার চুড়ান্ত মাস ডিসেম্বর, ৩০ লাখ প্রাণ ও অসংখ্য মা-বোনের সম্ভ্রম হারানোর বেদনা মিশে আছে এই বিজয়ক্ষণে। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের। আজ যারা বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হওয়ার সুযোগ পেয়েছেন তাদের দায়িত্ব অপরিসিম। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া নেতেত্ব দিতে হবে প্রশাসন ক্যাডারদের। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নয়ত দেশে পরিণত হওয়ার জন্য আপনারদের মত তরুনদের দায়িত্ব নিতে হবে।

আজ মঙ্গলবার সকালে ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলমের সভাপতিত্বে ও সচিব খালেদ মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আইন কর্মকর্তা যুগ্ম জেলা জজ মনিষা মহাজন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী, শিক্ষা কর্মকর্তা উজালা রাণী চাকমা, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, মো. হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ।

মেয়র আরো বলেন, আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাঙ্গলী জাতি একটি সংগ্রাম মুখর জাতি। আমাদের নিজস্ব সংস্কৃৃতি, ইতিহাস ও ঐতিহ্য আছে। পৃথিবীর মধ্যে বাংলাদেশের ঐতিহ্যের সুনাম ও খ্যাতি আছে। এই বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য তরুন ক্যাডারদের ভূমিকা অপরিহার্য্য। মনে রাখতে হবে, সাধারণ পরিবারের সদস্য হিসেবে জনগণের টেক্সের টাকায় উচ্চ শিক্ষা গ্রহণ করে এই পর্য্যায়ে আশা সম্ভব হয়েছে। উপনিবেশিক শাসনামল থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারায়, আজ আমরা প্রশাসনের বিভিন্ন স্তরের অধিষ্টিত হতে পারছি। সেই ক্ষেত্রে সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে। আমাদের সংবিধান বলে দেশের মালিক হচ্ছে জনগন। প্রশাসন ক্যাডারের দায়িত্ব প্রাপ্ত হয়ে আমরা যেন নিজেদের জনগণের প্রভু না ভাবি। হতে হবে জনগণের সেবক এই মনোবৃত্তি নিয়ে আমাদের কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল আলম বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। জনগনকে সেবা দেয়াই আমাদের প্রধান কাজ। আজকে যারা ৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন তাদের প্রতি মানুষের প্রত্যশা অনেক। মানুষের প্রত্যশা পূরণ করা গেলেই একজন সফল কর্মকর্তা হিসেবে জনগণের স্বীকৃতি অর্জন সম্ভব হবে। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...